ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

আইসিবি ইসলামিক ব্যাংকে চাকরি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৫:০৮, ৭ জুন ২০২২
আইসিবি ইসলামিক ব্যাংকে চাকরি
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। ছবি: সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের হিউম্যান রিসোর্সেস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট অফিসার। 
পদের সংখ্যা : ১টি। 
আবেদন যোগ্যতা : মাস্টার্স পাস। 
ব্যাংক ম্যানেজমেন্ট, আইন বা সমমান বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement

এছাড়াও পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৪০ বছর। প্রার্থীর মধ্যে ইন্টারপারসোনাল স্কিল, যোগাযোগ দক্ষতা ও সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ১৮ জুন, ২০২২

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!