ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনে চাকরি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৯, ১৪ জুন ২০২২
টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনে চাকরি
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। ছবি: সংগৃহীত

বেসরকারি খাতের বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংগঠনটি। ‘রিসার্চ অফিসার’ পদে কর্মী নেবে সংগঠনটি। আগ্রহীরা ডাকযোগে বা কুরিয়ারি আবেদন করতে পারেন। 

পদের নাম: রিসার্চ অফিসার।
পদ সংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি/ পরিসংখ্যান/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত তিনটি পরীক্ষায় প্রথম শ্রেণি/ বিভাগ/ জিপিএ/ সিজিপিএ থাকতে হবে।

Advertisement

অন্যান্য যোগ্যতা: ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন স্কেল: ২৯,০০০- ৬৩,৪০০ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি সুবিধা 
স্বাস্থ্যবিমা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।  

আবেদন যেভাবে: 
আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন। 

সিভি পাঠানোর ঠিকানা
প্রেসিডেন্ট, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-৮), ৮, পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা।

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২২।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!