ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

রূপায়ণ গ্রুপে চাকরি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৫:১৭, ১৫ জুন ২০২২
রূপায়ণ গ্রুপে চাকরি
ছবি: সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী কোম্পানি ‘রূপায়ণ গ্রুপ’ । প্রতিষ্ঠানটি তাদের এইচ অ্যান্ড অ্যাডমিন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ডিজিএম/জিএম। 
পদসংখ্যা : ২টি। 
আবেদন যোগ্যতা: স্নাতক ও স্নাতকোত্তর পাস। পিজিডিএইআরএম বিষয়ে কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement

অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল এইচআর, এইচআর অপারেশন, এইচআর পলিসি, সাংগঠনিক ডেভেলপমেন্ট/ প্রসেস ইমপ্রুভমেন্ট, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে।

পদ সংশ্লিষ্ট বিষয়ে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়সসীমা ৩৭-৪৫ বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : ১৪ জুলাই, ২০২২

বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, দুপুরের খাবার, বার্ষিক সেলারি পর্যালোচনার সুযোগ ও উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!