ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে চাকরি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৫:০১, ১৭ জুন ২০২২
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে চাকরি
ছবি: সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (বিএইচআরআই)। আগ্রহীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: রিসার্চ অফিসার/রিসার্চ ইঞ্জিনিয়ার। (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যান্ড কনস্ট্রাকশন ডিভিশন)
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে স্নাতক ডিগ্রি। গৃহ নির্মাণ ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে পুরকৌশল বা মেকানিক্যাল প্রকৌশলে ডিপ্লোমা। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

Advertisement

পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (বিল্ডিং মেটেরিয়ালস ডিভিশন)
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন/গণিত/পদার্থবিদ্যাসহ অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

আবেদন যেভাবে: আগ্রহীরা বিএইচআরআইয়ের ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদনের সময়সীমা: ২৬ জুন ২০২২ থেকে ১৬ জুলাই ২০২২ পর্যন্ত।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!