ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

একশনএইড বাংলাদেশে চাকরি, বেতন ৯২ হাজার

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১১:২০, ১৯ আগস্ট ২০২২
একশনএইড বাংলাদেশে চাকরি, বেতন ৯২ হাজার
ফাইল ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তাদের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইক্যুইটি ইউনিটে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৬ আগস্ট ২০২২।

পদের নাম: ডেপুটি ম্যানেজার
ইউনিট: উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইক্যুইটি
পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান বা ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পার্টনারশিপ ম্যানেজমেন্ট, উইমেন ও অ্যাডোলেসেন্ট ইস্যুতে কমপক্ষে চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডকুমেন্টেশন ও রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। রিসার্চ, অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনের ব্যাপারে জানাশোনা থাকতে হবে। ফ্যাসিলিটেশন ও অ্যাডভাইজরি দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

Advertisement

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক মোট বেতন ৯২ হাজার ৬৪২ টাকা।
অন্যান্য সুযোগ–সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল সুবিধা ও গ্রুপ লাইফ ইনস্যুরেন্সের সুবিধা আছে।

যেভাবে আবেদন করবেন: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!