[ চাকরি ]
শুধুমাত্র পুরুষদের চাকরি দেবে কর্ণফুলী গ্রুপ
ফাইল ছবি
জনবল নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ। একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিষ্ঠানটি তাদের ডিরেক্ট সেলস বিভাগে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২২।
পদের নাম : এক্সিকিউটিভ ডিরেক্ট সেলস।
পদের সংখ্যা : ১
আবেদন যোগ্যতা : মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর পাস করতে হবে। তবে পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মার্কেটিং ও সেলস ও মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। অটোমোবাইল, গ্রুপ অব কোম্পানিজের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২৫-৩০ বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
.png)
চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে ফোন বিল, উৎসব ভাতা প্রদান করা হবে।
যেভাবে আবেদন করবেন : বিস্তারিত এই লিঙ্কে জানতে পারবেন।
ডেইলি-বাংলাদেশ/এস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!