ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

৬৮ হাজার শিক্ষক নিয়োগ: জেনে নিন আবেদনের শেষ তারিখ

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ০১:৪১, ২৯ ডিসেম্বর ২০২২
৬৮ হাজার শিক্ষক নিয়োগ: জেনে নিন আবেদনের শেষ তারিখ
ফাইল ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৬৮ হাজার শিক্ষক নিয়োগ দেবে।

গত ২১ ডিসেম্বর এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি দিয়েছে এনটিআরসিএ। এতে স্কুল ও কলেজে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৩৬ হাজার ৮৮২ জনকে নিয়োগের কথা বলা হয়েছে।

এনটিআরসিএ সূত্র জানায়, শিক্ষক নিয়োগের আবেদন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হবে এবং আবেদন আগামী ২৯ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত করা যাবে ।

Advertisement

এনটিআরসিএ আরো জানায়, ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএ‘র ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://ngi.teletalk.com.bd) বৃহস্পতিবার বেলা ১২টায় প্রকাশ করা হবে। একই সময়ের পর থেকে আবেদনও করা যাবে।

প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ৩৫ বছর বা তার কম হতে হবে। প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে (স্কুল/কলেজ) একটি আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে ৪০ প্রতিষ্ঠান পছন্দ (চয়েস) করতে পারবেন।

এরপর কোনো প্রার্থী যদি তার পছন্দের তালিকার বাইরেও কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে চান, তবে তাকে e-Application ফরমে প্রদর্শিত Other Option নামক বক্সে Yes Click করতে হবে। যদি ইচ্ছুক না হন তবে No Click করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!