[ চাকরি ]
২৫ হাজার টাকা বেতনে চাকরি, সপ্তাহে ২দিন ছুটি
ফাইল ফটো
শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্সড ওমেন প্রতিষ্ঠানে ফ্রন্ট ডেস্কে লোকবল নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আগ্রহীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: ফ্রন্ট ডেস্ক অফিসার।
পদের সংখ্যা: ১টি। আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
.png)
প্রার্থীর বয়সসীমা ২৫-৩০ বছরের মধ্যে হতে হবে। চূড়ান্ত নিয়োগের বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
মাসিক বেতন: ২০,০০০-২৫,০০০ টাকা। সঙ্গে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি ও গ্র্যাচুয়েটি প্রদান করা হবে। দুপুরের খাবার প্রদান করা হবে।
বার্ষিক সেলারি রিভিউ ও বছরে ৩টি উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!