ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

শিক্ষার্থীদের চাকরির সুযোগ, বেতন ১০ হাজার

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ২১:৩৮, ২ মার্চ ২০২৩
শিক্ষার্থীদের চাকরির সুযোগ, বেতন ১০ হাজার
ফাইল ফটো

ডিজিকন টেলিকমিউনিকেশন লিমিটেড নামের প্রতিষ্ঠানটি ‘কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ’ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। 

পদের সংখ্যা: ২০০। 

Advertisement

আবেদন যোগ্যতা: স্নাতকে পড়ুয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে ডিপ্লোমা সম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীর বয়সসীমা ৩৫ বছর। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। রোস্টার ডিউটিতে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৯৫০০-১০,০০০ টাকা। তবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও প্রদান করা হবে।

আগ্রহীরা আগামী ২৭ মার্চ পর্যন্ত এই পদে অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আবেদন করতে <<<এখানে>>> ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!