ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

সুলতান’স ডাইনে চাকরির সুযোগ, ফ্রিতে মিলবে দুপুরের খাবার

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৩:০৩, ৯ মার্চ ২০২৩
সুলতান’স ডাইনে চাকরির সুযোগ, ফ্রিতে মিলবে দুপুরের খাবার
ফাইল ছবি

ঢাকার রেস্তোরাঁ সুলতান’স ডাইনে এসেছে চাকরির সুযোগ। প্রতিষ্ঠানটি অডিট অফিসার নিয়োগ দেবে। চাকরিটি পেতে অনলাইনে আবেদন করতে পারেন। 

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইন্টারনাল অডিট। 

পদের সংখ্যা: ১টি।

Advertisement

আবেদনের যোগ্যতা: ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক পাস করতে হবে। যারা চ্যাটার্ড অ্যাকাউন্টিং কোর্স কমপ্লিট (সিসি) করেছেন তারাও আবেদন করতে পারবেন। এ ছাড়াও এসিসিএ পার্ট কোয়ালিফায়েডরাও আবেদনের সুযোগ পাবেন। 

অভিজ্ঞতা: অডিট বিষয়ে কমপক্ষে ২-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: প্রার্থীর বয়স ৩০-৩৭ বছরের মধ্যে হতে হবে। 

পদের ধরন: পদটিতে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে। চাপ সামলে কাজ করতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। তবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে টিএ, মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, দুপুরের খাবার, বার্ষিক বেতন বৃদ্ধি ও উৎসব ভাতা প্রদান করা হবে। 

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ, ২০২৩।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!