ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

চাকরি দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেতন ৩০ হাজার

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৬, ১৮ মে ২০২৩
চাকরি দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেতন ৩০ হাজার
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির রেভিনিউ ম্যানেজমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। 

পদের নাম : এক্সিকিউটিভ। 

পদের সংখ্যা: নির্ধারিত নয়। 

Advertisement

আবেদনের যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও পরিসংখ্যান বিষয়ে স্নাতক পাস। 

প্রার্থীর এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ও লেভেল, এ লেভেল বা বিদেশি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। অ্যাডভান্স এক্সেল, বিশ্লেষণ করার সক্ষমতা ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা ২৬ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা: ৩০ হাজার টাকা। সঙ্গে প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, দুপুরের খাবার, বার্ষিক ইক্রিমেন্ট ও উৎসব ভাতা প্রদান করা হবে। প্রার্থীকে ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে প্রার্থীকে <<<এখানে>>> ক্লিক করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!