ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ চাকরি ]

আইসিডিডিআর,বিতে চাকরির সুযোগ, বেতন ৮ লাখেরও বেশি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১১:১৯, ২৫ মে ২০২৩
আইসিডিডিআর,বিতে চাকরির সুযোগ, বেতন ৮ লাখেরও বেশি
ফাইল ফটো

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অভ্যন্তরীণ কাজে জনবল নেবে প্রতিষ্ঠানটি।

আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারেন আপনিও।

পদের নাম: সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার।

আবেদনের যোগ্যতা: প্রার্থীর পরিসংখ্যান/অ্যাপ্লায়েড পরিসংখ্যান/ বায়োপরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: বছরে ৮ লাখ ৬৬ হাজার ৬০ টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়া চাকরিজীবীর প্রত্যেক সন্তানের বিপরীতে ১ হাজার ৯১৭ টাকা ভাতা, উৎসব ভাতা, দাম্পত্যসঙ্গী, সন্তানসহ চাকরিজীবীর স্বাস্থ্যসেবা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, ক্যানটিনে খাবারে ভর্তুকিসহ আরও অনেক সুবিধা দেয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের সময়সীমা: আগামী ৩০ মে, পর্যন্ত আবেদন করা যাবে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!