ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

ইউএস-বাংলায় চাকরি, পাবেন নানা সুযোগ-সুবিধা 

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৩:১০, ৩১ মে ২০২৩
ইউএস-বাংলায় চাকরি, পাবেন নানা সুযোগ-সুবিধা 
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির ফ্লাইট অপারেশনস বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। 

পদের নাম: এক্সিকিউটিভ। 

পদ সংখ্যা: নির্ধারিত নয়। 

Advertisement

আবেদনের যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, স্ট্যাটিস্টিক বা সমমান বিষয়ে জানাশোনা থাকতে হবে। সিএসই বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া কম্পিউটার স্কিল, ডাটা অ্যানালাইসিস, রিপোর্টিং ও ডকুমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসের কাজে দক্ষ হতে হবে।

বয়স: প্রার্থীর বয়সসীমা ২৪-৩০ বছরের মধ্যে হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: কোম্পানির পলিসি অনুযায়ী বেতন দেওয়া হবে। এছাড়া মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, গ্র্যাচুয়েটি, দুপুরের খাবার ও উৎসব ভাতা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১০ জুন, ২০২৩ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে <<<এখানে>>> ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!