[ চাকরি ]
এইচএসসি পাসে ইউএস-বাংলায় চাকরি, বেতন ২ লাখ
ফাইল ফটো
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি এইচএসসি বা এ লেভেল পাস প্রার্থীদের ট্রেইনি বিমান রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে নিয়োগ দেবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের অর্থায়নে ইএএসএ পার্ট ১৪৭ প্রশিক্ষণের জন্য বিদেশ পাঠানো হবে।
যোগ্যতা: বাংলাদেশি নাগরিক হতে হবে। বয়সসীমা ২২ বছর। একাডেমিক (কোন জিইডি নেই)। এসএসসিতে পদার্থবিদ্যা, গণিত এবং রসায়নে ৪.৫ সহ জিপিএ ৪.৫ থাকতে হবে।
এছাড়া এইচএসসিতে পদার্থবিদ্যা, গণিত এবং রসায়নে ৪.৫ সহ জিপিএ ৪.৫ পাস পয়েন্ট থাকতে হবে। শরীরের ওজন এবং উচ্চতার ক্ষেত্রে বিএমআই চার্টকে অগ্রাধিকার দেওয়া হবে।
দৃষ্টিশক্তি: ৬/৬ থাকতে হবে। ধূমপায়ী ও মদ্যপানকারীরা আবেদন করতে পারবেন না। অবিবাহিত হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা : মাসিক বেতন ২০০,০০০ টাকা। এছাড়াও দুইটি উৎসব ভাতা, তহবিল, চিকিৎসা বীমা, ডিউটি রোস্টার অনুসারে খাবার, বিনামূল্যে বিমান টিকিট ও প্রফিট শেয়ার।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ জুন, ২০২৩ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে <<<এখানে>>> ক্লিক করুন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!