ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি, বেতন লাখ টাকা

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৪:২৪, ২০ জুন ২০২৩
কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি, বেতন লাখ টাকা
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইল পাঠাতে হবে।

পদের নাম: হিউম্যানিটারিয়ান প্রজেক্ট কো-অর্ডিনেটর। 

পদ সংখ্যা: ১। 

Advertisement

যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: দুর্যোগ ব্যবস্থাপনায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় ডিজাস্টার প্রিপারডনেস, রেসপন্স অ্যান্ড রিকভারি; ফ্যামিলিয়ারিটি উইথ দ্য অ্যান্টিসিপেটরি অ্যাকশন অ্যাজেন্ডায় অন্তত পাঁচ বছরের (নারীদের জন্য তিন বছর) চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া ইসিএইচও, এফসিডিও, বিএইচএ/ইউএসএআইডির ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতাসহ ইন্টারনেটের কাজ জানতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৯১,৪০০ থেকে ১,১৬,৬৫২ টাকা। বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেটসহ এই [email protected] ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২ জুলাই ২০২৩ এর মধ্যে আবেদন করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!