ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

ঢাকায় চাকরি দিচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৩, ১৮ আগস্ট ২০২৩
ঢাকায় চাকরি দিচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স
ফাইল ফটো

ঢাকায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। চাকরিপ্রাপ্ত ব্যক্তির পদায়ন হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

পদের নাম: কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট (ট্রাফিক) বা গ্রাহক পরিষেবা সহকারী (ট্রাফিক)।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এ পদে আবেদন করতে চাইলে।
কাজের ধরন: গ্রাউন্ডে গ্রাহকের স্বাচ্ছন্দ্যে চলাফেরা নিশ্চিত করা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তা সমাধানে উদ্যোগ গ্রহণ করা। অভ্যন্তরীণ স্টেকহোল্ডারদের জন্য মাসিক কর্মক্ষমতা প্রতিবেদন প্রস্তুত করা।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

Advertisement

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: অভিজ্ঞতা সর্বোচ্চ ২ বছর। এছাড়া এ পদে নবীনদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। বাংলা ও ইংরেজিতে সাবলীল হতে হবে। চমৎকার যোগাযোগ দক্ষতা।

বেতন: সিঙ্গাপুর এয়ারলাইন্সের কোম্পানি নীতি অনুযায়ী বেতন দেওয়া হবে।

সুযোগ-সুবিধা: চিকিৎসা ভাতা, সাপ্তাহিক দুই দিন ছুটি, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, খাবার ভাতা, পরিবহন ভাতা, ইউনিফর্ম।
আবেদন যেভাবে: অনলাইনে আবেদন পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত >> এখানে <<।

আবেদনের শেষ: ২৯ আগস্ট ২০২৩।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!