ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদনের শেষ দিন আজ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশশের (ডিএসসিসি) রাজস্ব খাতভুক্ত একটি পদে জনবল নেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আজ আবেদনের শেষ দিন। এ জন্য যারা আবেদন করেননি, তারা এখনই করুন।
পদের নাম: সহকারী স্বাস্থ্য কর্মকর্তা
পদের সংখ্যা: ৫
.png)
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস সমমানের ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১,০০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই http://dscc.teletalk.com.bd/ ওয়েবসাইট থেকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জানুয়ারি, ২০২৪ ইং তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।