ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ৯ম থেকে ১৮তম গ্রেডের ২৩টি ক্যাটাগরিতে মোট ৩৮ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগের মধ্যে ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে একজন এবং ১০ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী (সিভিল) চারজন ও উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) একজন নেওয়া হবে। সহকারী প্রকৌশলী পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী পদে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং বাস্তব কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

Advertisement

১৩তম গ্রেডে সাউন্ড সিস্টেম অপারেটর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য এসএসসি পাস এবং সাউন্ড সিস্টেম বা অডিও-ভিজ্যুয়াল যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১৬তম গ্রেডে ইলেকট্রিশিয়ান চারজন, এয়ারকুলার টেকনিশিয়ান একজন, বৈদ্যুতিক সাবস্টেশন কেয়ারটেকার একজন, ফটোকপিয়ার অপারেটর/টেকনিশিয়ান দুজন, লিফটম্যান পাঁচজন, কার্পেন্টার/কাঠমিস্ত্রি দুজন, প্লাম্বার একজন, রাজমিস্ত্রি একজন, জেনারেটর টেকনিশিয়ান একজন এবং ফায়ারম্যান একজন নিয়োগ পাবেন।

১৮তম গ্রেডে পাম্প ডাইভার একজন, প্রজেক্টর ও মাইক্রোফোন অপারেটর একজন, সহকারী ইলেকট্রিশিয়ান দুজন, জেনারেটর অপারেটর দুজন, কার্পেন্টার হেলপার একজন, সহকারী প্লাম্বার দুজন, সহকারী ফায়ারম্যান একজন, সহকারী রাজমিস্ত্রি একজন এবং সহকারী ফটোকপি টেকনিশিয়ান একজন নেওয়া হবে।

পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ধারণ করা হয়েছে। কয়েকটি পদে ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা চাওয়া হয়েছে। অন্যদিকে বিভিন্ন কারিগরি পদে এসএসসি, এসএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রির পাশাপাশি নির্দিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা অনুযায়ী, ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ১ থেকে ৩ নম্বর পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছর এবং ৪ থেকে ২৩ নম্বর পদের প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি হিসেবে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৪ থেকে ১৪ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১৫ থেকে ২৩ নম্বর পদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় পে-স্লিপের মাধ্যমে এ অর্থ জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি ৯ সেট করে ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি জমা দিতে হবে।

আবেদনপত্র আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে ‘রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪’ ঠিকানায় পৌঁছাতে হবে। অনলাইন আবেদনের শেষ সময়ও একই দিন বিকেল ৪টা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!