ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিশুকিশোর ]
মোস্তাফিজুল হক-এর কিশোর কবিতা

জন্মভূমি স্বর্গ আমার

মোস্তাফিজুল হক
প্রকাশিত: ১৬:১৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জন্মভূমি স্বর্গ আমার
বাংলাদেশের হৃদয় ঘুরে দেখি ফুলের হাসি, জন্মভূমি স্বর্গ আমার- অসীম ভালোবাসি।

জন্মভূমি স্বর্গ আমার- অসীম ভালোবাসি,
বৃক্ষছায়ায় বসে আমি বাজাই সুরের বাঁশি।

শ্যামল মাঠে নবীন ফসল দেখি আপনমনে,
চিত্ত আমার নেচে ওঠে বাউলিয়ানা শোনে-
ধানীমাঠে যায় ছড়িয়ে জলাঙ্গী ঢেউরাশি,
জন্মভূমি স্বর্গ আমার- অসীম ভালোবাসি।

Advertisement

ইচ্ছে হলেই বনপাহাড়ে বেড়াই উড়ে উড়ে,
মনের পাখি নেয় আমাকে শান্ত অচিনপুরে।

বাংলাদেশের হৃদয় ঘুরে দেখি ফুলের হাসি,
জন্মভূমি স্বর্গ আমার- অসীম ভালোবাসি।

অকূলপাথার স্বপ্ন আমার ক্ষুদ্র দুচোখ ভরা,
নদীর বাঁকে হাঁটলে একা থাকে না মনমরা।

খেয়াপাড়ের ঘাটে এলে খেয়াও কথা বলে,
সূর্য এসে অস্তাচলে ঢেউ খেলে যায় জলে।

অন্ধকারে জ্বলে-নিভে লক্ষ প্রদীপরাশি,
জন্মভূমি স্বর্গ আমার- অসীম ভালোবাসি।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!