মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৬
আপনার গল্প, আপনার কাজ, আপনার কণ্ঠস্বরই পারে শিশুদের অধিকার নিয়ে আরও বেশি মানুষকে অনুপ্রাণিত করে পরিবর্তনের পথে এগিয়ে আসতে।
শুরু হয়েছে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৬-এর আবেদন পর্ব - আপনার সেরা কাজটি আজই জমা দিন! শিশু অধিকারের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকতার উৎকর্ষতাকে স্বীকৃতি দিয়ে থাকে এই পুরস্কার।
.png)
আপনি যদি প্রতিষ্ঠিত সংবাদপত্র, টিভি চ্যানেল বা নিউজ পোর্টালে শিশু অধিকার সংক্রান্ত লিখিত প্রতিবেদন, ফটোগ্রাফি বা ভিডিও তৈরি করে থাকেন, তাহলে আগামী ১৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য আবেদন করুন।
আবেদনের লিঙ্ক- https://meenamedia.unicefbd.org/
প্রতি বছরের মতো, এবারও বয়সের ভিত্তিতে রয়েছে দুটি গ্রুপ: ১৮ বছরের নিচে এবং ১৮ বছর ও তার বেশি।
বিজয়ীদের জন্য থাকছে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার, সঙ্গে ক্রেস্ট ও সার্টিফিকেট।
প্রতি বিভাগেই থাকছে তিনটি ক্যাটাগরি।
- টেক্সট (প্রিন্ট বা অনলাইন),
- ফটোগ্রাফি (প্রিন্ট বা অনলাইন) ও
- ভিডিও (টিভি বা অনলাইন)।
প্রতিটি ক্যাটাগরির জন্যই প্রতিবেদনের বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
টেক্সট ক্যাটাগরিতে ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য আটটি বিষয় নির্ধারণ করা হয়েছে। তবে শিশু অধিকার নিয়ে করা যে কোনো প্রতিবেদনই জমা দেওয়া যাবে।
ইউনিসেফের ওয়েবসাইট meenamedia.unicefbd.org এর মাধ্যমে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।
অন্যদিকে ফটোগ্রাফি ও ভিডিও ক্যাটাগরিতে এই বয়সীদের জন্য নির্ধারিত বিষয় হল- শিশু অধিকার। এই বিষয়টিই আবার ১৮ বছরের কম বয়সীদের সব ক্যাটাগরির জন্য নির্ধারণ করা হয়েছে।
পুরস্কার হিসেবে এবার মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস (১৮ বছর ও তদূর্ধ্ব) বিজয়ীদের জন্য ঘোষণা করা হয়েছে এক লাখ টাকা এবং একটি ক্রেস্ট। আর বিজয়ী শিশুদের জন্য থাকছে ৫০ হাজার টাকা এবং একটি ক্রেস্ট। তাছাড়া মনোনীত প্রত্যেকেই পাবে সনদপত্র।
আবেদনের শর্ত - লেখা, ছবি বা ভিডিও ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩০ অগাস্ট ২০২৬-এর মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমে বাংলা বা ইংরেজিতে প্রকাশিত হতে হবে। এছাড়া আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।