[ আইন-আদালত ]
পদ্মাসেতুর নাট-বল্টু খোলা সেই যুবক ৭ দিনের রিমান্ডে
ফাইল ছবি
পদ্মাসেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও করা সেই বায়েজিদকে সাতদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
সোমবার শরীয়তপুরের একটি আদালত তার এ রিমান্ড আবেদন মঞ্জুর করে।
বায়েজিদের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। মামলায় বায়েজিদ ছাড়াও তার সহযোগী অজ্ঞাতনামা আরো কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ। তিনি জানান, পদ্মাসেতুর নাট-বল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। এতে বোঝা যায় এটি হাত দিয়ে খোলা হয়নি, সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।
.png)
এর আগে, রোববার বিকেলে বায়েজিদকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করে সিআইডি। তার বাড়ি পটুয়াখালীতে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পদ্মাসেতু
লিংক সফলভাবে কপি হয়েছে!