ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

ছাত্রশিবিরের বিক্ষোভ থেকে গ্রেফতার চারজন কারাগারে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৫, ১১ অক্টোবর ২০২৩
ছাত্রশিবিরের বিক্ষোভ থেকে গ্রেফতার চারজন কারাগারে 
ফাইল ফটো

রাজধানীর মতিঝিল এলাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- রফিকুল ইসলাম, সুজন, সোলাইমান ও সুরুজ।

বুধবার আসামিদের আদালতে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।অপরদিকে তাদের জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদের আদালত।

জানা গেছে, বুধবার সকালে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু করে ইত্তেফাক মোড় পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

মিছিল শেষে নেতাকর্মীদের যাওয়ার সময় চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মতিঝিল থানার বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা পুরনো একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!