[ আইন-আদালত ]
স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, দেশে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আইনজীবীরা সারাজীবন পড়াশোনার মধ্যে থাকেন। আইনজীবীরা সার্বক্ষণিক বিচার প্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তিতে সহায়ক ভূমিকা পালন করেন। নবীন আইনজীবীরা সিনিয়রদের অনুসরণ করে নিজেদের সর্বদা প্রস্তুত রাখবেন।
শনিবার চট্টগ্রামের কোর্ট হিলের আইনজীবী অডিটরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক ২০২৩ সালে তালিকাভুক্ত আইনজীবীদের নিয়ে আয়োজিত দিনব্যাপী ‘নবীন আইনজীবী প্রশিক্ষণ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, নবীন আইনজীবীরা আমাদের পূর্বসূরীদের বীরত্ব ও ঐতিহ্য সংরক্ষণের ধারক ও বাহক। আপনাদের ‘কঠোর প্রশিক্ষণ সহজ বিষয়’ মন্ত্রে এগিয়ে যেতে হবে। জীবনের সবক্ষেত্রে আইন মেনে চলার মন-মানসিকতা তৈরি করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এ এস এম বজলুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!