ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিলের সুযোগ নেই

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিলের সুযোগ নেই
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করেননি, তাদের আর আপিল করার সুযোগ নেই।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুম ও মানবাধিকার আইন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Advertisement

চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী কোনো রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারিত রয়েছে। এই সময়ের মধ্যে যারা আপিল করেননি, নির্ধারিত সময় পার হওয়ার পর তাদের আর আপিল করার সুযোগ থাকবে না।

এদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো অসংগতি হবে না বলেও জানান মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, গুম সংক্রান্ত সব অভিযোগ ও প্রতিবেদন যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!