ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ত্বকের উজ্জ্বলতা ফেরাবে এক বাটি স্যুপ 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:০২, ৮ সেপ্টেম্বর ২০২০
ত্বকের উজ্জ্বলতা ফেরাবে এক বাটি স্যুপ 
ছবি: গাজর-মিষ্টি কুমড়ার স্যুপ

নারী হোক বা পুরুষ সবাই ত্বক নিয়ে চিন্তিত থাকেন। অযত্ন, অনিয়মিত খাবার, ঘুমের সমস্যা কিংবা হরমোনের ওঠানামার কারণে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। এরমধ্যে আছে ব্রণ, র‍্যাশ, ত্বকের উজ্জ্বলতা হারানো। 

নামীদামী ব্র্যান্ডের পণ্য ব্যবহারেও মিলছে না সমাধান। তাহলে খেতে পারেন নিয়মিত এই স্যুপ। ভারতের ত্বক বিশেষজ্ঞ ড. নিকেতন সোনাভানে জানিয়েছেন সেই রেসিপি। তিনি জানান,এই ভেজিটেবিল স্যুপ শুধুমাত্র রোগ প্রতিরোধের জন্য নয়, উজ্জ্বল ত্বকের জন্যও উপকারী। 

গাজর-কুমড়ার স্যুপ আপনার ত্বককে ইউভি রে থেকে রক্ষা করতে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একেবারে যথাযথ। গাজর এবং কুমড়ার ক্যারোটিনয়েড সমৃদ্ধ। এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে উজ্জ্বল ত্বক দেয় এবং আপনার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে। জেনে নিন তৈরির পদ্ধতি-

Advertisement

আরো পড়ুন: চুলের গোঁড়ায় অতিরিক্ত ঘাম হওয়া কমাতে করণীয় 

যা যা লাগবে- মাখন ২ টেবিল চামচ, রসুন ৪ থেকে ৫ কোয়া,গাজর ১ টি, মিষ্টি কুমড়া আধা কাপ, পানি ২ কাপ, লবণ স্বাদমতো, গোল মরিচ আধা চা চামচ, সাজানোর জন্য ক্রিম। 
 
যেভাবে বানাবেন- একটি প্রেশার কুকারে মাখন গরম করুন। রসুন থেঁতো করে দিয়ে ভেজে নিন কিছুক্ষণ। বাদামী হয়ে গেলে গাজর, কুমড়া এবং লবণ মিশিয়ে ভাজতে থাকুন। এবার পানি দিয়ে ঢেকে দিন। দুইটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিন। একটু ঠান্ডা করে একটি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিন। বাটিতে ঢেলে ক্রিম দিয়ে সাজিয়ে উপরে গোল মরিচ ছিটিয়ে দিন। গরম গরম খেয়ে নিন। 

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!