পাকা কাঁঠাল খেতে দারুণ মিষ্টি। তবে যদি বাজার থেকে সঠিক কাঁঠালটি বাছাই করে আনতে না পারেন তাহলে এর আসল স্বাদ থেকে বঞ্চিত হবেন। কাঁঠাল আকারে অনেক বড় হওয়ায় অনেকেই পাকা ও মিষ্টি কাঁঠাল চিনতে পারেন না। তাইতো আজ আপনাদের জন্য থাকছে পাকা ও মিষ্টি কাঁঠাল চেনার সহজ তিনটি উপায়। চলুন তবে জেনে নেয়া যাক উপায়গুলো-
>> পাকা কাঁঠাল চেনার একটি সহজ উপায় হচ্ছে ঘ্রাণ পরীক্ষা করা। পাকা কাঁঠালের সুগন্ধ ছড়াবে। কাঁঠালের রঙ হবে উজ্জ্বল হলুদ। এতে কোনো গাঢ় রঙ থাকলে কিনবেন না।
.png)
>> কাঁঠালের কোনো অংশে বাড়তি চাপ লেগে নরম হয়েছে কিনা সেদিকেও খেয়াল করুন। গাছপাকা কাঁঠাল সবচেয়ে সুস্বাদু হয়। গাছপাকা কাঁঠালের গা নরম হয় ও সুঘ্রাণ ছড়ায়।
>> অনেক সুপারমার্কেটেই কাঁঠাল কেটে তারপর বিক্রি করা হয়। এতে ক্রেতারা তার ভেতরের অংশ দেখে স্বাদ কিংবা অন্যান্য গুণাগুণ অনুমান করতে পারেন। আপনি যদি এ ধরনের কাঁঠাল কেনেন, তাহলে দেখে নেবেন এর ভেতরের কোয়াগুলো যেন অক্ষত থাকে এবং তা নরম ও তাজা থাকে।