ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

দুপুরে পাতে রাখুন সবজি খিচুড়ি 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৬, ২৬ মে ২০২১
দুপুরে পাতে রাখুন সবজি খিচুড়ি 
সবজি খুচুরি।ছবি: সংগৃহীত

এই  ঠাণ্ডা ঠাণ্ডা আবহাওয়ায় ভুনা খিচুড়ি ছাড়া যেন খাবারের টেবিল জমে উঠে না। আর সেটা যদি হয় স্বাস্থ্যকর সবজি খিচুড়ি তাহলে তো আর কথাই নেই। তাই দুপুরে পাতে রাখতে পারেন এই পদটি। এটি খেতে খুবই সুস্বাদু। রান্না করতেও ঝামেলা কম। চলুন তবে জেনে নেয়া যাক সবজি খিচুড়ি রান্নার রেসিপিটি-  

উপকরণ: বাসমতী চাল দুই কাপ, কাঁচা মরিচ চার থেকে পাঁচটি, (পেঁপে, গাজর, বরবটি) যে কোনো সবজি দুই কাপ, এলাচ দুইটি, দারচিনি দুই টুকরা, আদা বাটা এক চা চামচ,পেঁয়াজ কুচি এক কাপ, ঘি দুই টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, তেল এক টেবিল চামচ, বাদাম বাটা এক চা চামচ, চিকেন কিউব দুই কাপ, লবণ পরিমাণ মতো, পানি তিন কাপ।  

প্রণালী: প্রথমে চাল ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে নিন। সবজি ছোট টুকরা করে কেটে নিন। এবার একটি প্যানে তেল গরম করে তাতে গরম মশলা ও পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার সব মশলা দিয়ে কষিয়ে নিন। ওই প্যানে চিকেন কিউব, সবজি ও চাল দিয়ে দুই মিনিট নেড়ে পানি দিয়ে দিন। এবার লবণ টেস্ট করে ঢেকে রান্না করুন। সবকিছু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন চিকেন সবজি খিচুড়ি।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!