ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

দ্রুত ওজন কমাতে চান? তিন পদ্ধতিতে ডিম খান 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:২৭, ১২ অক্টোবর ২০২১
দ্রুত ওজন কমাতে চান? তিন পদ্ধতিতে ডিম খান 
পালং শাক ও ডিম। ছবি: সংগৃহীত

ওজন কমাতে চাইলে ডায়েটে সর্বপ্রথম যে খাবারটি জায়গা করে নেয়, সেটি হচ্ছে ডিম। যদিও অনেকে মনে করেন ডিম খেলে ওজন বেড়ে যাবে। যা একদমই সঠিক নয়। আবার অনেকেই ডিমের কুসুম বাদ দিয়ে কেবল সাদা অংশটুকু খেয়ে থাকেন। এই ভেবে যে কুসুম ওজন বাড়ায়। আসলে এসব পদ্ধতিতে ওজন কমবে এই ধারণা রাখা ভুল। 

ডিম একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। তাই ডিমে প্রোটিনসহ যেসব পুষ্টি উপাদান থাকে সেগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। আপনি যদি খাবারের তালিকা থেকে ডিম বাদ দেন তবে শরীর সেসব পুষ্টি থেকে বঞ্চিত হবে। তাই ডিম পুরোপুরি বাদ দেওয়া চলবে না। নিয়মিত ডিম খেয়েও কমাতে পারবেন ওজন। সেজন্য ডিম খেতে হবে ভিন্ন উপায়ে। যা স্বাস্থ্যকর। চলুন তবে জেনে নেয়া যাক ডিম খাওয়ার এমন তিনটি পদ্ধতি, যা ওজন কমাতে সহায়ক-

পালং শাক ও ডিম

Advertisement

উপকারী খাবারের তালিকায় উপরের দিকেই থাকে পালংশাকের নাম। এই শাকের রয়েছে অসংখ্য উপকারিতা। পালং শাক প্রচুর আয়রনে ভরপুর। এটি আপনাকে দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখার অনুভূতি দেবে। তাই ডিমের সঙ্গে পালং শাক মিশিয়ে খান। এই দুই খাবার একসঙ্গে খেলে বাড়তি ওজনের ভয় থাকবে না।

ওটমিল ও ডিম

ওজন কমানোর জন্য কার্যকরী একটি খাবার হিসেবে পরিচিত ওটমিল। এবার থেকে ওটমিলের সঙ্গে ডিম মিশিয়ে খান। এই দুই উপকারী খাবার একসঙ্গে খেলে ওজন কমানো আরো সহজ হবে। ওটমিল খাবার ধীরে ধীরে হজম করতে সাহায্য করে। এটি আমাদের পাচক রস ক্ষরণের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং বাধা দেয় অতিরিক্ত অ্যাসিড ক্ষরণেও। তাই আপনি ওটমিলের সঙ্গে ডিম খেতে পারেন নিশ্চিন্তে। এতে ওজন কমানোর প্রক্রিয়া গতিশীল হবে।

নারকেল তেল ও ডিম

এই নারকেল তেল মানে কিন্তু বাইরে থেকে কিনে আনা চুলে মাখার নারকেল তেল নয়। এটি হতে হবে খাওয়ার উপযোগী। নারকেল তেল আমাদের বিপাকক্রিয়াকে সক্রিয় করে। তাই অন্যকোনো ভোজ্য তেল বা মাখন নয়, ডিমের ওমলেট তৈরি করতে ব্যবহার করুন নারকেল তেল। নিয়মিত এভাবে খেলে আপনার বাড়তি ওজন নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। সেইসঙ্গে শরীরে পৌঁছে যাবে সঠিক পুষ্টি।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!