ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

গ্যাসের চুলায় তৈরি করুন নরম তুলতুলে চিতই পিঠা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:২৪, ১৫ নভেম্বর ২০২১
গ্যাসের চুলায় তৈরি করুন নরম তুলতুলে চিতই পিঠা
চিতই পিঠা। ছবি সংগৃহীত

শীতে সবার ঘরেই থাকে পিঠার আমেজ। আর সেই পিঠাটা যাদের চিতই পিঠা তাহলে তো আর কথাই নেই। শীতে গরম গরম চিতই পিঠা খেতে সবাই ভালোভাবে। তাই বিকেলের নাস্তার টেবিলে রাখতে পারেন চিতই পিঠা। এই হালকা শীতে বিকেলবেলা চিতই পিঠা বানিয়ে নান রকমের ভর্তা কিংবা মাংস দিয়ে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার আনন্দই আলাদা। চলুন তবে জেনে নেয়া যাক গ্যাসের চুলায় কীভাবে নরম তুলতুলে চিতই পিঠা তৈরি করবেন সেই রেসিপিটি-  

উপকরণ: পোলাও চাল এক কাপ, রান্না করা ভাত আধা কাপ, লবণ স্বাদ মতো, তেল দুই টেবিল চামচ, চিনি এক চা চামচ, বেকিংপাউডার এক চা চামচ, পানি পরিমাণ মতো।   

প্রণালী: প্রথমে চাল সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। এরপর চালের পানি ঝরিয়ে নিন। এবার সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিন। একেবারে স্মুথ মিশ্রণ বানাতে হবে। খুব ঘন অথবা পাতলা করা যাবে না। মাঝামাঝিতে রাখতে হবে। এবার আপনার সুবিধা মতো ননস্টিক পাত্রে পিঠা বানান। চাইলে ছোট লোহার কড়াই ব্যবহার করতে পারেন। এখানে একদম ছোট হাতের তালুর সমান ফ্রাইংপ্যান ব্যবহার করা হয়েছে।

Advertisement

প্রথমে মাঝারি হাই হিটে প্যান গরম করে নিয়ে ব্লেন্ডার এর জগ থেকে সরাসরি একটা পিঠার মাপে মিশ্রণ ঢালতে হবে। এবার পিঠা ঢেকে দিন। ৩০ সেকেন্ড পর পিঠা ফুলে উঠলে ঢাকনা তুলে নিন। চুলার তাপ কমিয়ে দিন। নিচের দিকটা কিছুটা মচমচে হলে পিঠা তুলে নিন। পরেরটা দেওয়ার আগে প্যান আবার মাঝারি তাপে ভালোভাবে গরম করুন। তা নাহলে পিঠা ফুলবে না।

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!