শীতের সকালে আরাম করে কফি খেয়ে গা গরম করতে চাইলে এই কফিটিই হতে পারে আপনার সঙ্গী। এবং যদি ভাবেন যে নামকরা রেঁস্তরায় বেশ কিছু অর্থদণ্ড না দিয়ে এই কফির স্বাদ মিলবে না তবে বলে রাখা ভালো যে বাড়িতেই সহজ কয়েকটি উপকরণের মাধ্যমে বানিয়ে নিতে পারেন মজাদার এই কফি। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-
আরো পড়ুন: বিকেলের ঝটপট নাস্তায় ‘ফিস বল’
.png)
উপকরণ: ডিম ১টি, ভিয়েতনামি কফির গুঁড়া ৩ চা চামচ, কনডেন্স মিল্ক ২ চা চামচ, গরম পানি প্রয়োজন মতো, চিনি প্রয়োজন মতো।
প্রণালী: ধোঁয়া ওঠা গরম পানি ঢেলে একটি কাপের মধ্যে কফির গুঁড়া মিশিয়ে নিন। প্রয়োজন মতো চিনি দিয়ে সমস্ত তরল একসঙ্গে মিশিয়ে নিন যাতে কফির গুঁড়া বা চিনি মুখে না পড়ে। ডিম ফাটিয়ে প্রথমেই এর সাদা অংশ বাদ দিয়ে দিন। একটি পাত্রে ডিমের কুসুম এবং কনডেন্স মিল্ক ঢেলে একসঙ্গে মেশাতে থাকুন যতক্ষণ না ফেনাযুক্ত একটি মিশ্রণে পরিণত হচ্ছে। আগে তৈরি করা কফির এক টেবিল চামচ এই মিশ্রণে যোগ করুন এবং পুরোটা কয়েকবার ফেটিয়ে নিন।
এরপর একটি পরিষ্কার কাপে প্রথমে আগে তৈরি করা কফি ঢেলে নিয়ে এর উপরে ডিম এবং কনডেন্স মিল্কের মিশ্রণ ধীরে ধীরে ঢালুন। ব্যস, শীতের সকালে আপনার গরম গরম ভিয়েতনামি কফি একদম তৈরি। এবার এই কফির স্বাদ উপভোগ করুন।