এই সমস্যা কিছুটা কমাতে পারেন অন্য একটি পানীয় দিয়ে। সেটি আমাদের অতি পরিচিতও। দুধের বদলে যদি কিছু খেতে হয়— সেটি আমাদের অত্যন্ত চেনা পানীয় ঘোল। ইংরেজিতে যাকে বলা হয় ‘বাটারমিল্ক’।
বাটারমিল্ক শব্দটি শুনে অনেকেরই মনে হতে পারে, এতে বুঝি মাখন থাকে। কিন্তু বিষয়টি মোটেও তা নয়। এই পানীয়ে কোনও রকম মাখন থাকে না। মাখন তোলার সময়ে যে অবশিষ্ট দুধ পড়ে থাকে, তাকে বাটারমিল্ক বলা হয়। যদিও এর সঙ্গে ঘোলের বিশেষ পার্থক্য নেই।
.png)
বাটারমিল্ক বানাবেন কীভাবে; দেখে নিন-
কী কী লাগবে
দই - এক কাপের ৪ ভাগের ১ ভাগ
পানি - ১ কাপ
লবণ - স্বাদমতো
জিরে গুঁড়া - আধ চামচ
পুদিনা পাতা - স্বাদমতো
ধনে পাতা - স্বাদমতো
আদা কুচি - সামান্য
কীভাবে বানাবেন
প্রথমে দইটি কাচের একটি পাত্রে ঢেলে নিন। তার পরে তাতে পানি মিশিয়ে দিন। এবার লবণসহ অন্য মশলাগুলো মেশান। মিক্সার বা ব্লেন্ডারে চালিয়ে নিন। তৈরি হয়ে গেল বাটারমিল্ক।