শনিবারের রাশিফল (১৯ মার্চ)
আজ ১৯ মার্চ, শনিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বাড়তি কোনো খরচ হতে পারে। কাজের ভুল হওয়ার জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসায় খরচ বাড়তে পারে। বাড়িতে কোনো অতিথি নিয়ে বিবাদ হতে পারে। আজ কোনো শোকের কারণ ঘটতে পারে।
.png)
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। ভ্রমণের জন্য সামান্য ব্যয় বাড়তে পারে। বুদ্ধির ভুলে ব্যবসায় ক্ষতি। একটু সাবধানে চলাফেরা করা দরকার, রক্তপাতের যোগ। আইনি কোনো কাজ ভাল হতে পারে।
মিথুন (২২ মে – ২১ জুন)
স্নায়বিক রোগ বাড়তে পারে। বাড়তি খরচের জন্য ঋণ গ্রহণ। প্রেমের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। আয় ও ব্যয়ের ভেতর সমতা ঠিক থাকবে না। দুই চাকার কোনো গাড়িতে একটু বিপদের যোগ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
তীর্থ ভ্রমণের আলোচনা হতে পারে। সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে। বাড়তি কোনো কথা থেকে বিবাদ। মনে আশার সঞ্চার। ব্যবসায় ভাল লাভ হাতছাড়া হতে পারে। মানসিক অশান্তি বাড়তে পারে। কোনও কাজের টাকা পেতে দেরি হতে পারে।
সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)
ধর্ম নিয়ে আগ্রহ বাড়তে পারে। বাড়িতে কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি কাজের জন্য আজ আপনি কোনও মূল্য পাবেন না। বন্ধুমহলে কোনও কারণে তর্ক।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
কাজের চাপ বাড়তে পারে। প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ আসতে পারে। স্ত্রীর সঙ্গে মতের অমিল। শেয়ার বাজার নিয়ে চাপ বাড়তে পারে। পিতার সঙ্গে বিবাদের কারণে মানসিক কষ্ট। মাথার যন্ত্রণা বাড়তে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। গান-বাজনা নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য কোনও সুযোগ আসতে পারে। নতুন বন্ধুর জন্য মনে আনন্দ। স্ত্রীর কোনও কাজের জন্য মনে শান্তি পেতে পারেন। আর্থিক চাপ থাকবে। কোমরের নীচে আঘাত লাগতে পারে।
আরো পড়ুন>>> শনিবার রাজধানীর ৩০ এলাকা আধাবেলা বন্ধ
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
চাকরির স্থানে উন্নতির যোগাযোগ। আজ অযথা ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে। আইনি কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। বাড়তি কথায় অশান্তি হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
আজ একটু সাবধানে থাকুন, কোনো বিপদ ঘটতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে। আর্থিক ব্যাপারে সুবিধা হতে পারে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ভ্রমণে কোনও বাধা আসতে পারে। সারাদিন কোনও প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ। খেলাধুলায় শুভ পরিবর্তন। পেটের সমস্যা। স্ত্রীকে নিয়ে অশান্তি অনেক দূর যেতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দুপুরের পরে কিছু পাওনা আসতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি। অপরের কোনো উপকারের জন্য খরচ বৃদ্ধি। সংসারে শান্তি দেখতে পাবেন। চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে। চোখের কোনও সমস্যা বাড়তে পারে। বাড়তি খরচ থেকে দূরে থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বুদ্ধির জোরে শত্রু জয়। ভাই-বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ। সম্মান নিয়ে টানাটানি। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। আজ কোরো ক্ষতির সম্ভাবনা আছে। পূজাপাঠে দান ও মানসিক শান্তি।