ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

রাশিফলে রোববার যেমন যাবে আপনার দিন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮:২৯, ১০ এপ্রিল ২০২২
রাশিফলে রোববার যেমন যাবে আপনার দিন
রাশিফল- ফাইল ফটো

আজ ১০ এপ্রিল ২০২২, রোববার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ: ২১ মার্চ-২০ এপ্রিল

সন্তান বা প্রিয়জনের শিক্ষার বিষয়টি মাথায় রাখুন ও যথাযথ ব্যবস্থা নিলে তার জন্য সুফল বয়ে আনতে পারে। দূরে যাত্রায় পানাহারে সতর্ক থাকুন। বিদেশের সঙ্গে নতুন করে চুক্তি করার বিষয়টি অগ্রাধীকারদেয়ার জন্য পরীক্ষা করে নিন। 

Advertisement

বৃষ: ২১ এপ্রিল-২০ মে

আজ নিজের দায়িত্ব না বুঝে কারো ওপর অর্পণ করা কোনোক্রমেই ঠিক হবে না। পরিবারের মা-বাবা বা বয়স্ক কারো বেশি অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিন। যাত্রাপথে রাজনৈতিক আলোচনা পরিহার করুন।

মিথুন: ২১ মে-২০ জুন 

পদস্থ কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের উত্তেজনাকর তর্ক-বিতর্কে লিপ্ত হবেন না। নিজের কাজে ইচ্ছে করে অবহেলা করা বিপদজনক হতে পারে। প্রিয়জনের কোন বিষয় আপনার চিন্তার কারণ হলে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন।

কর্কট: ২১ জুন-২১ জুলাই 

গোপনীয় ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। কর্মস্থলে পদস্থদের মন রক্ষা করে চলার সময় নিজের ব্যক্তিত্বকে বজায় রাখার চেষ্টা করা উচিত। বন্ধু বা আত্মীয় স্বজনের মধ্যে বিভ্রান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। 

সিংহ: ২২ জুলাই-২১ আগষ্ট

আপনি আজ প্রতিকূলতাকে কাটাতে মাথা ঠান্ডা রেখে কৌশলী হতে পারেন। অনেক দিনের পুরানো পাওনা আদায়ের চেষ্টা করলে অগ্রগতি হতে পারে। কেনা কাটায় অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ করুন। বিয়ের আলোচনায় কৌশলী হোন। প্রেম ও রোমান্সে আবেগ পরিহার করে চলুন।                   

কন্যা: ২২ আগষ্ট-২১ সেপ্টেম্বর

অধস্তন কর্মকর্তাদের কেউ আপনার আচরণে গোপনে বিরুদ্ধাচারণ করতে পারে। যা কিনা আপনার মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তার মন রক্ষা করে চলার চেষ্টা আপনাকে হয়তো সাফল্য এনে দিতে পারে। 

তুলা: ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর

যেকোনো ধরনের সামাজিক কাজ সুনাম বয়ে আনতে পারে। নিজের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। দূরের যাত্রায় বিপরীত লিঙ্গের সঙ্গে যেচে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা না করাই ভালো।

বৃশ্চিক: ২৩ অক্টোবর-২১ নভেম্বর 

দাম্পত্য জীবনের কোনো গোপন খবর পরিস্থিতিকে ঘোলাটে হওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। বিয়ের দাওয়াত পেতে পারেন। বিষয়-সম্পত্তি সংক্রান্ত পুরানো কোনো বিরোধের অবসান ঘটবে।

ধনু: ২২ নভেম্বর-২০ ডিসেম্বর

সচেতন না থাকলে আজ কোন ভদ্রবেশিপ্রতারকের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোনো পুরানো বন্ধুর আত্মীয়ের সঙ্গে অযাচিত বিষয় নিয়ে আলোচনা থেকে বিরত থাকুন। কর্মস্থলে ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে ভালো আচরণ করুন। যাত্রা পথে খাবার না খাওয়াই ভালো হতে পারে। 

মকর: ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

কর্মস্থলে পুরনো বয়স্ক কোন কর্মীর শারীরিক সমস্যার সমাধানে সাহায়্য করুন। মানসিক অস্থিরতা নিরসনে ধর্মীয় কাজে মনোযোগ দিন। উত্তেজনা পরিহার করে চলুন। পাওনাদারের টাকা পরিশোধে উদ্যোগ নিলে শুভ হবে। প্রেমিকের সঙ্গে ভালো আচরণ করুন।

কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি

পরিকল্পনাহীনতা আজ আপনার ভেতর কাজ করবে। মানসিক অস্থিরতা ঝেড়ে ফেলে পূর্ণ উদ্যমে কাজে মন দিন। অপরাহ্নের পর থেকে প্রিয়জনের সাথে সাক্ষাৎ আপনার সারাদিনের ক্লান্তিকে দূর করে দিতে পারে। যাত্রা শুভ।

মীন: ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ

কারো ওপর দায়িত্ব দিয়ে বিনোদনমূলক কাজে যাওয়া বোকামি হতে পারে। এতে করে কর্মস্থলে আপনার অবস্থান নড়বড়ে হয়ে যেতে পারে। দূরের কোনো কাজের জন্য নিজেকে সচেতন রাখুন। সন্তানের দিকে নজর দিন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রাশিফল
লিংক সফলভাবে কপি হয়েছে!