[ লাইফস্টাইল ]
নারীর চোখে কে সুন্দর পুরুষ?
ফাইল ফটো
সমাজের বেঁধে দেওয়া সুন্দর পুরুষের সংজ্ঞা এ রকম যে- টল, ডার্ক, হ্যান্ডসাম। আসলে সবক্ষেত্রে কথাগুলো খাটে না। এ বিষয়গুলো হয়তো অনেক নারীকে টানে না। তারা পুরুষের মধ্যে অন্য সৌন্দর্য খুঁজে পেতে চান। যেমন-
১. পুরুষের প্রতি আকর্ষণ বোধ করতে তার পরিষ্কার পরিচ্ছন্নতা, পোশাকের রুচিশীলতা, মার্জিত আচরণ এবং কথাবার্তায় রসবোধকে বেশি গুরুত্ব দেয় নারীরা।
২. পোশাকের সঙ্গে মানিয়ে সে কেমন জুতা পরছে, সেখানেও তার রুচি অনেকটা পরখ করে নেয় কেউ কেউ।
৩. নারীরা মনে করে যে পুরুষ তার নারী সঙ্গীর ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখে। তাকে হাসাতে পারে, তার চাইতে আকর্ষণীয় আর আবেদনময় আর কিছু নেই।
৪. পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে তিনটি বিষয় গুরুত্ব পায়- প্রথমত তার কণ্ঠ ও বাচনভঙ্গি, দ্বিতীয়ত কথা বলার বিষয়বস্তু ও তার গভীরতা ও তৃতীয়ত তার আদব-কায়দা।
৫. বিশেষ করে কোনো পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে বাহ্যিক ও মানসিক এ দুই সৌন্দর্যের সমন্বয়কে খুঁজে পেতে চান একজন নারী।
ডেইলি বাংলাদেশ/আরএস
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!