ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

বছর শেষের পার্টিতে কেমন সাজবেন, গরম পোশাকের কুল ফ্যাশ 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:০০, ১৪ ডিসেম্বর ২০২২
বছর শেষের পার্টিতে কেমন সাজবেন, গরম পোশাকের কুল ফ্যাশ 
ফাইল ছবি

ডিসেম্বর মাস পড়ল মানেই একের পর এক উৎসব। এক দিকে বিয়ে বাড়ি, আর এক দিকে বছর শেষের পার্টি। বিয়ে বাড়িতে মায়ের শাড়ি পরে নিলেও, পার্টিতে তো আর তা চলবে না। আগের বছর যেসব গরমের পোশাক পরেছেন, সেই সব এই বছর আবার গায়ে দিতে ইচ্ছেও করছে না। এ বছর শীতে কোন কোন পোশাক আপনার সংগ্রহে না রাখলেই নয়। চলুন তবে জেনে নেয়া যাক সে সম্পর্কে- 

সোয়েটার
পার্টিতে পরার জন্য ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে বাহারি সোয়েটার পেয়ে যাবেন। জিন্‌স বা হাঁটু ঝুল স্কার্টের সঙ্গে মানানসই সোয়েটার পরলে মন্দ লাগবে না।

স্টকিং
নিউ ইয়ার ইভের পার্টিতে ছোট ঝুলের ড্রেস পরতেই পারেন। কিন্তু পায়ে তো ঠান্ডা লাগবে। তখন সব কায়দাই মাঠে মারা যাবে। এই ধরনের পোশাকের সঙ্গে পরতে পারেন স্টকিংস। বিভিন্ন রঙের এবং দামের স্টকিং মিলবে অনলাইনে। দাম ২০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত।

Advertisement

লম্বা কোট
আগেকার দিনে যেমন ড্রেস বা শাড়ির উপর লম্বা কোট পরার চল ছিল, সেই পুরনো ফ্যাশনই এখন আবার ‘ইন’। যে কোনো পোশাকের সঙ্গেই গাঢ় রঙের কোট ভালো মানায়। তাই এমন একটি পোশাক সংগ্রহে রাখাই যায়।

উলের লেগিংস
স্টকিং গায়ের সঙ্গে খুব সেঁটে থাকে, তাই অনেকেই পরতে চান না। এ ক্ষেত্রে উলের লেগিংস একই কাজ করে। লম্বা কোট বা শালের কামিজের সঙ্গে উলের লেগিংস ভালোই মানায়।

বাহারি টুপি
খোলা ছাদে বা নৌকার খোলা ডেকের উপর পার্টি করলে মাথায় ঠান্ডা লাগার ভয় থেকেই যায়। পোশাকের সঙ্গে মানানসই বাহারি টুপি পরলে কিন্তু দুইদিকই সামলানো যায়। ছোটদের সঙ্গে সঙ্গে বড়দেরও এখন নানা রকমের বাহারি টুপি পাওয়া যায়। দাম ২০০ থেকে ৬০০ টাকার মধ্যে।

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!