ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ওজন কমাতে পারে যে তিন স্বাস্থ্যকর ঘরোয়া নাশতা 

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ৪ সেপ্টেম্বর ২০২৬
ওজন কমাতে পারে যে তিন স্বাস্থ্যকর ঘরোয়া নাশতা 
ছবি: সংগৃহীত

এমনিতেও স্বাস্থ্যকর ঘরোয়া নাশতা খুবই জরুরি। তার ওপর যদি তা হয় ওজন নিয়ন্ত্রণে কম ক্যালরির খাবার তাহলে তো কোনো কথাই নাই। কারণ কম ক্যালরির নাশতা ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘরে তৈরি পুষ্টিকর নাশতা শরীরকে প্রয়োজনীয় ফাইবার, প্রোটিন, ভিটামিন ও খনিজ সরবরাহ করে পাশাপাশি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।

তাই প্রক্রিয়াজাত উচ্চ–ক্যালোরির খাবারের পরিবর্তে স্বাস্থ্যকর ঘরোয়া নাশতা বেছে নেওয়া ওজন কমানো ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখার একটি সহজ ও কার্যকর উপায়।

হিন্দুস্থান টাইমসে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জেনে নেয়া যাক ১০০ ক্যালোরির কম ৩টি স্বাস্থ্যকর ঘরোয়া নাস্তা রেসিপি।

Advertisement

১. শসা ও গ্রিক ইয়োগার্ট কাপ


শসা ও গ্রিক ইয়োগার্ট দিয়ে তৈরি এই নাস্তাটি সতেজ, প্রোটিনসমৃদ্ধ এবং কম ক্যালরিযুক্ত। শসা শরীরকে আর্দ্র রাখে, আর গ্রিক ইয়োগার্ট প্রোটিন ও ক্যালসিয়ামের ভালো উৎস।
পরিবেশন : ২ জন

ক্যালোরি : প্রতি পরিবেশনে প্রায় ৭০ কিলোক্যালোরি।

উপকরণ—
১টি মাঝারি শসা
হাফ কাপ গ্রিক ইয়োগার্ট
হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া
হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া
স্বাদমতো লবণ
কুচি করা ধনেপাতা

প্রস্তুত প্রণালি—

শসা মোটা গোল করে কেটে নিন।

গ্রিক ইয়োগার্টের সঙ্গে জিরার গুঁড়া, গোলমরিচ ও লবণ মিশিয়ে নিন।

প্রতিটি শসার টুকরোর ওপর দইয়ের মিশ্রণ দিন।


ধনেপাতা ছিটিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।

 
২. মুচমুচে ভাজা ছোলা


ভাজা ছোলা উদ্ভিদভিত্তিক প্রোটিন, ফাইবার ও আয়রনের ভালো উৎস। এটি সহজে সংরক্ষণ করা যায় এবং স্বাস্থ্যকর নাস্তা হিসেবে উপযোগী।


পরিবেশন: ২ জন

ক্যালোরি : প্রতি পরিবেশনে প্রায় ৯৫ কিলোক্যালোরি


উপকরণ—

১ কাপ সেদ্ধ ছোলা

১ চা চামচ অলিভ অয়েল

হাফ চা চামচ পাপরিকা

হাফ চা চামচ জিরার গুঁড়া

স্বাদমতো লবণ

প্রস্তুত প্রণালি—

সেদ্ধ ছোলা ভালোভাবে শুকিয়ে নিন।

তেল ও মশলা দিয়ে মাখিয়ে নিন।

বেকিং ট্রেতে ছড়িয়ে দিন।

২০০° সেলসিয়াস তাপমাত্রায় ২৫–৩০ মিনিট বেক করুন।

সামান্য ঠান্ডা হলে পরিবেশন করুন।
 
৩. আপেল ও দারুচিনির স্লাইস

এই সহজ নাস্তায় আপেলের প্রাকৃতিক মিষ্টতার সঙ্গে দারুচিনির সুগন্ধ মিলে দারুণ স্বাদ তৈরি করে।

পরিবেশন : ২ জন

ক্যালোরি : প্রতি পরিবেশনে প্রায় ৮৫ কিলোক্যালোরি।

উপকরণ—

১টি মাঝারি আপেল

হাফ চা চামচ দারুচিনির গুঁড়া

১ চা চামচ লেবুর রস

প্রস্তুত প্রণালি—

আপেল ধুয়ে পাতলা স্লাইস করে নিন।

দারুচিনির গুঁড়া ছিটিয়ে দিন।

লেবুর রস ছড়িয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!