এমন অনেক খাবার আছে, যা আপাতদৃষ্টিতে স্বাস্থ্যকর মনে হলেও আসলে নয়। আমরা অনেকেই সকালের নাশতায় এমন খাবার খেয়ে ফেলি, যা মেদ ঝরানোর পরিকল্পনায় জল ঢেলে দেয়। জেনে নিন সেগুলো কী কী।
সিরিয়াল
.png)
সকালে অফিসের বেরোনোর তাড়ায় কর্নফ্লেক্স অনেকেরই পছন্দের নাশতা। অনেকেই দুধ-চিনি মিশিয়ে কর্নফ্লেক্স খান। প্যাকেটজাত কর্নফ্লেক্সে বাড়তি চিনি যোগ করা থাকে, যা কেবল ক্ষতিকারকই নয়, মেদবৃদ্ধিতেও বিশেষ কার্যকর। তাই মেদ সরাতে যে খাবার খাচ্ছেন, তার হাত ধরেই ঢুকে পড়ছে শরীরে ওবেসিটির বিষ, রক্তে বাড়ছে শর্করার পরিমাণ।
ফ্লেভারড দই
দই স্বাস্থ্যকর মনে করে অনেকেই সকালের নাশতায় ফ্লেভার্ড দই খান। আসলে এটি কিন্তু আপনার শরীরের পক্ষে ক্ষতিকর। এই প্রকার দইয়ে নানা রকম রাসায়নিক মেশানো থাকে, যা স্বাস্থ্যকর নয়।
ফলের রস
অনেকেই সকালের নাশতায় ফলের রস খেতে পছন্দ করেন। স্বাস্থ্যকর মনে হলেও এই অভ্যাস কিন্তু শরীরের ক্ষতি করছে। ফলের রসে থাকে ফ্রুকটোজ, যা রক্তের সঙ্গে মিশে শর্করার মাত্রা এক ধাক্কায় অনেকখানি বাড়িয়ে দিতে পারে। ফলের তুলনায় ফলের রসে ক্যালোরির মাত্রাও বেশি থাকে। তাই রস করে নয়, গোটা ফল খাওয়ারই পরামর্শ দেন পুষ্টিবিদেরা। ফলের মাধ্যমে পর্যাপ্ত ফাইবারও পৌঁছয় শরীরে।
পাউরুটি
অনেকেই সকালের নাশতায় পাউরুটি খেয়ে থাকেন। তবে এই খাদ্যটি আদতে স্বাস্থ্যকর নয়। ‘হোল উইট পাউরুটি’-ও কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয়। পাউরুটি মাত্রই শরীরে ফ্যাট জমাবে।
গ্রানোলা বার
অনেকেই অফিসে যাওয়ার তাড়ায় নাশতা করেন না কিংবা হাতে একটি গ্রানোলা বার নিয়ে খেতে খেতেই অফিসে চলে যান। গ্রানোলা বার কিন্তু মোটেই স্বাস্থ্যকর নয়। এতে নানা প্রকার রাসায়নিক থাকে, তা ছাড়াও ভেজাল রং ও মিষ্টিও থাকে।