[ জাতীয় ]
সচিবালয়ে প্রবেশে ওটিপি বাধ্যতামূলক
সংগৃহীত ছবি
বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি) ছাড়া কোনো দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব মো. তোফায়েল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
.png)
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ প্রবেশপাস বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের প্রবণতা সম্প্রতি বেড়েছে। অনুমোদনহীন এ ধরনের প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তাব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে এতে সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় সচিবালয়ে প্রবেশের আগে প্রত্যেক দর্শনার্থীর ওটিপি যথাযথভাবে যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!