[ স্বাস্থ্যকথা ]
দেশে হামের উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য নিয়ে রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
.png)
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৯৫ জনের।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) হাম ও এর উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়। ওই ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হন ১ হাজার ৬৪ জন। তাদের মধ্যে ৮৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয় এবং ৯৮০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া যায়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!