ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ত্বকের উজ্জ্বলতা বাড়ায় যেসব মিশ্রণ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:১১, ৬ সেপ্টেম্বর ২০২৬
ত্বকের উজ্জ্বলতা বাড়ায় যেসব মিশ্রণ
স্ক্রাব হিসেবে তো কমলালেবুর খোসার জবাব নেই। তবে ভিটামিন সি-তে পূর্ণ থাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কমলালেবুর খোসা কার্যকরী।

ত্বকের উজ্জ্বলতা অটুট রাখতে যারা ঘরোয়া রূপটানে ভরসা রাখেন, তারা বেসন এবং কাঁচা দুধের কদর জানেন। কারণ এই দুই প্রাকৃতিক উপাদানই ত্বকের জন্যে বেশ কার্যকর। তবে চটজলদি ত্বকের উজ্জ্বলতা ফেরানোর জন্যে বেসন ভালো নাকি কাঁচা দুধ, অনেকের মনেই এই প্রশ্ন থাকে।

জেনে নিন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কোনটি কার্যকর ভ‚মিকা পালন করে-

বেসন : বেসন প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে আর এর ক্লিনজিং এজেন্ট ত্বকের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। তৈলাক্ত ত্বকে ব্যবহার করুন : বেসন আপনার ত্বকের প্রাকৃতিক তেল নিঃসরণও নিয়ন্ত্রণে রাখে, তাই গরমে তৈলাক্ত ত্বকের সমস্যাও মাথাচাড়া দিয়ে উঠতে পারে না।

Advertisement

কাঁচা দুধ : কাঁচা দুধ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কার্যকর ভ‚মিকা পালন করে। আর এতে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড ধরে রাখে ত্বকের সুস্বাস্থ্য। ল্যাকটিক অ্যাসিড প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবেও কাজ করে। তাই ত্বকের মৃত কোষের স্তর সরিয়ে উজ্জ্বলতা ফেরাতে সময় লাগে না।

তবে তৈলাক্ত ত্বকে ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ দুধ না ব্যবহার করাই শ্রেয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশেষ করে কারও ত্বকে যদি ব্রণের সমস্যা থাকে, তাহলে তো ব্যবহার করাই উচিত নয়।

বেসন বনাম কাঁচা দুধ : তাই এই গরমে তৈলাক্ত ত্বকে লাগান বেসন এবং রুক্ষ-শুষ্ক ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ব্যবহার করুন কাঁচা দুধ। তাতেই মিলবে উপকার।

পূজার আগে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা করবেন
শরীরের যেমন বিভিন্ন কাজ করতে সময়ে সময়ে খাবারের দরকার হয়, তেমনই ত্বকেরও সুন্দর এবং সুস্থ থাকার জন্য খাবার, অর্থাৎ পুষ্টির প্রয়োজন। আরো কিছু প্যাক সম্পর্কে জেনে নিন-

১) হলুদ
১/২ চা-চামচ হলুদগুঁড়ো এবং ৪ চা-চামচ বেসন পরিমাণমতো দুধ দিয়ে গুলে ঘন মিশ্রণ তৈরি করুন। মুখে এবং গলায় এই প্যাক লাগিয়ে ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

হলুদে ত্বকের উপকারী অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এই প্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। সপ্তাহে দু’বার এই ফেইস প্যাক ব্যবহার করতে পারেন।

২) গাজর
গাজর ঝিরি ঝিরি করে কেটে রস বের করে নিন (অথবা ঐ মিহি কুঁচিও ব্যবহার করতে পারেন)। এতে অল্প মধু এবং সামান্য টকদই মিশিয়ে মুখে লাগাতে পারেন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

গাজরে থাকে ভিটামিন এ যা ত্বক টানটান রাখতে সাহায্য করে। ফলে ত্বক মসৃণ থাকে। সপ্তাহে একবার এই ফেইস প্যাক ব্যবহার করলেই যথেষ্ট। একবার ব্যবহার করলেই দেখবেন ত্বক উজ্জ্বল দেখাচ্ছে।

৩) অ্যালোভেরা
অ্যালোভেরার উপকারিতা সম্পর্কে কমবেশি সবারই জানা! ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা-চামচ মধু এবং ১ চা-চামচ দুধ একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বক নরম থাকলে এবং ত্বকে আর্দ্রতার পরিমাণ সঠিক থাকলে ত্বক এমনিতেই স্বাস্থ্যোজ্জ্বল দেখাবে।

৪) বেকিং সোডা
১ চা-চামচ বেকিং সোডা, ১ টি ডিমের কুসুম, ১ চা-চামচ মধু এবং আধা চা-চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট এই প্যাক মুখে লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলেই পার্থক্য দেখতে পাবেন।

ত্বকের মৃত কোষ দূর করতে এবং ত্বকের পিএইচ লেভেল সঠিক রাখতে বেকিং সোডা অব্যর্থ।

৫) পাতিলেবু
১ চা-চামচ পাতিলেবুর রস এবং ১ চা-চামচ চিনি মিশিয়ে সার্কুলার মোশনে ত্বকে মাসাজ করুন। খুব আলতোভাবে মাসাজ করবেন। চিনি গলে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

পাতিলেবু ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বককে পরিষ্কার রাখে এবং ট্যানও দূর করে। ফলস্বরূপ ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায়।

৬) পেঁপে
ত্বকের যত্নে পেঁপের ফেইস প্যাক দারুণ! ১ টেবিল চামচ পাকা পেঁপের সঙ্গে ২ চা-চামচ শসার রস এবং অর্ধেকট কলা চটকে মিশিয়ে মুখে লাগান। আধঘণ্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকে চটজলদি জেল্লা আনতে এই প্যাক দারুণ কার্যকরী। ভিটামিন এ এবং সি-এর অন্যতম প্রধান উৎস পেঁপে। পেঁপেতে রয়েছে বিএইচএ যা ত্বকের মৃত কোষ দূর করতেও সাহায্য করে।

৭) গ্রিন টি
১ কাপ জলে ২ চা-চামচ গ্রিন টি দিয়ে ফুটিয়ে ছেঁকে নিন। ২ চা-চামচ এই গ্রিন টি লিকারে ১ চা-চামচ ব্রাউন সুগার এবং আধ চা-চামচ মিল্ক ক্রিম মিশিয়ে মুখে লাগান। সার্কুলার মোশনে ঘষে ১০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

শরীরের টক্সিন দূর করতে যেমন গ্রিন টি উপকারী, তেমনই ত্বকের টক্সিন দূর করে ত্বক ভেতর থেকে পরিষ্কার করতেও গ্রিন টি-র অনেক গুণাগুণ।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা করণীয়

৮) গোলাপজল
গোলাপজল আধঘণ্টা ফ্রিজে রেখে দিন। এতে তুলো ডুবিয়ে মুখে চেপে চেপে লাগান। প্রতিদিন সকাল এবং সন্ধ্যেতে  গোলাপজল ব্যবহার করতে পারেন। অথবা গোলাপজলের আইসকিউব বানিয়ে তাও ব্যবহার করতে পারেন। ভাল ফল পাবেন।

ত্বকে উজ্জ্বলতা আনতে গোলাপজলের যথেষ্ট সুনাম রয়েছে। এটি ত্বকে আর্দ্রতাও সঠিক রাখতে সাহায্য করে।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি !

৯) কেশর 
১ টেবিল চামচ দুধ ও ১ টেবিল চামচ মধুতে কয়েকটা কেশর ফেলে রাখুন কিছুক্ষণ। এই মিশ্রণ মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে এই প্যাক সপ্তাহে তিন-চারবার ব্যবহার করতে পারেন। উজ্জ্বল, লাবণ্যময় ত্বকের জন্য কেশরও খুব ভাল উপাদান। এতেও ত্বকে নিমেষে জেল্লা আসে।

১০) কমলালেবুর খোসা
১ চা-চামচ কমলালেবুর খোসা গুঁড়োর সঙ্গে ১ চা-চামচ গোলাপজল মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।

স্ক্রাব হিসেবে তো কমলালেবুর খোসার জবাব নেই। তবে ভিটামিন সি-তে পূর্ণ থাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কমলালেবুর খোসা কার্যকরী।

তথ্য সহায়তা : সাজগোজ ডটকম

ডেইলি-বাংলাদেশ/এস এম
লিংক সফলভাবে কপি হয়েছে!