ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

বিয়ের সময় প্রত্যেক পুরুষের যেসব বৈশিষ্ট্য থাকা জরুরি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৯:২৫, ৬ জুলাই ২০২৩
বিয়ের সময় প্রত্যেক পুরুষের যেসব বৈশিষ্ট্য থাকা জরুরি
ফাইল ফটো

সম্পূর্ণ অচেনা এক পুরুষ হবে সারাজীবনের সঙ্গী। তাকে নিয়ে কত স্বপ্ন আর ভাবনা থাকে মেয়েদের। ভবিষ্যতের সব সুখ-দুঃখের এই অংশীদারের আচরণ, কথা, হাসি সবকিছুতেই মুগ্ধ হতে চায় তারা। বিয়ের সময় প্রিয় পুরুষের মাঝে বিশেষ কিছু বৈশিষ্ট্য খোঁজে মেয়েরা, যা যেকোনো পুরুষকে সহজেই আকর্ষণীয় করে তোলে।

চলুন জেনে নেয়া যাক, বিয়ের সময় প্রত্যেক পুরুষের মাঝে কী কী বৈশিষ্ট্য থাকা জরুরি-

হাসিখুশি পুরুষ
গাম্ভীর্য আর গোমড়া মুখ এক জিনিস নয়। অনেকে গম্ভীর সাজতে গিয়ে গোমড়া মুখো হয়ে বসে থাকেন। এ ধরনের পুরুষকে মেয়েরা পছন্দ করে না। কারণ মেয়েরা চায় তার পছন্দের পুরুষটি যেন সব সময় হাসিখুশি থাকে। তাই মন খুলে হাসতে শিখুন। সব সময় হাসিখুশি থাকার চেষ্টা করুন। এতে আপনার মন যেমন ভালো থাকবে তেমনই সবার পছন্দের একজনও হয়ে উঠতে পারবেন।

আর্থিক স্বচ্ছলতা
বিয়ে মানে কেবল স্বপ্ন নয়, বরং অনেক নতুন দায়িত্ব পালন করাও। তাই বিয়ের আগে অবশ্যই আপনাকে আর্থিকভাবে সচ্ছল থাকতে হবে। কারণ যোগ্যতা থাকার পরও অর্থাভাবে থাকা ভালো কিছু নয়। যে মেয়েটি আপনার সঙ্গে জীবন জড়াবে, সে নিশ্চয়ই যেচে এসে কষ্টের ভেতর পড়তে চাইবে না? তাই নিজের আর্থিক ভিত্তি শক্ত করা জরুরি। এতে কোনো মেয়ে আপনাকে ফিরিয়ে দেওয়ার আগে অবশ্যই দুইবার ভাববে।

সুন্দর বেশভূষা
আপনার রুচি কেমন তার অনেকটাই প্রকাশ ঘটে আপনার পোশাকের দিকে তাকালে। প্রথম দেখায়ই আপনাকে যেন ভালোলেগে যায় সেজন্য সচেতন হতে হবে পোশাকের ক্ষেত্রেও। এমন পোশাক পরুন যাতে একই সঙ্গে আপনার রুচি, ফ্যাশন সেন্স সবই প্রকাশ পায়। আপনার সঙ্গে মানানসই এমন পোশাকই বেছে নিন। প্রথম দেখায়ই পাত্রী ‌‌‘হ্যাঁ’ বলে দেবে।

বাড়তি কথা না বলা
অনেক পুরুষ আছেন যারা অতিরিক্ত কথা বলেন। তারা যেকোনো বিষয়ে নিজের একটা মত দিয়ে দেন, তাতে কেউ তার মতামত চান বা না চান। এ ধরনের পুরুষকে কেউ পছন্দ করে না। তাই কথা বলার সময় সতর্ক হোন। কোনটা বলা উচিত, কোনটা উচিত নয় সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন।

​সম্মান দিন
নারীরা সবার আগে সম্মান চান। একজন পুরুষের কাছে তারা সম্মান পেলে সহজেই গলে যান। তাই নারীদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলুন। প্রশংসা করতে শিখুন। এ ধরনের স্বভাব আপনার মধ্যে থাকলে মেয়েরা খুব সহজেই পছন্দ করবে।

মেয়েরা যেমন জীবনসঙ্গীর মাঝে বিশেষ কিছু খোঁজে, তেমনই ছেলেদেরও আছে আশা-আকাঙ্ক্ষা, চাহিদা। তাই শুধু পুরুষকেই যে মেয়েদের চাওয়া বুঝতে হবে তা নয়, মেয়েদেরও প্রিয় মানুষের অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!