উপকরণ
কীভাবে বানাবেন
.png)
লবণ দিয়ে প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে। একটু বেশি করে সিদ্ধ করবেন। মোটামুটি ১২ থেকে ১৫ মিনিট। আগে থেকেই আলুও সিদ্ধ করে রাখতে হবে। এরপর একটা পাত্রে সেগুলো নিয়ে মাখতে শুরু করতে হবে।
ডিম ও আলুর মধ্যেই পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরমমশলা গুঁড়ো, ২ চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নুন ও সামান্য চিনি মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর কাবাবের মত গোল করে বা চৌকো করে কেটে নিতে হবে।
এরপর কড়ায় তেল গরম করে ভালো করে ভাজতে হবে। এপিঠ ওপিঠ দুদিকই ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে পরিবেশন করুন।