ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

শুক্রবার আপনার সঙ্গে যা ঘটবে, দেখে নিন রাশিফলে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:৫১, ১২ জানুয়ারি ২০২৪
শুক্রবার আপনার সঙ্গে যা ঘটবে, দেখে নিন রাশিফলে
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রত্যাহিক জীবনে অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা আলাদা।

আজ ১২ জানুয়ারি ২০২৪- রোজ শুক্রবার। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? কোন রাশির সময় ভালো? কাদের সতর্ক থাকতে হবে? ডেইলি বাংলাদেশের প্রিয় পাঠকরা এক নজরে দেখে নিন আপনার ভাগ্যে আজকের রাশিফলে কী রয়েছে।

মেষ
আজ আপনি খুব ফিট এবং সক্রিয় থাকবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। অর্থের অভাবে যদি আপনার কোনো কাজ আটকে থাকে, তবে তা আজ শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো যাবে।

Advertisement

বৃষ
আজ কাউকে টাকা ধার দেওয়া ঠিক হবে না। অন্যথায় আপনার অর্থ দীর্ঘ সময় আটকে যেতে পারে। অফিসে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। মনোযোগ দিয়ে সব কাজ করুন। ব্যবসায় ভালো লাভ হবে।

মিথুন
বিদেশে চাকরির বিষয়ে আজ সুখবর আসতে পারে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

কর্কট
ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পাবেন। ভবিষ্যতে এর থেকে ভালো লাভ হতে পারে। আজ পরিবারের কারও সঙ্গে আপনার বিবাদ হতে পারে। ক্রোধের বশে এমন কিছু করবেন না যাতে আপনি ভবিষ্যতে অনুতপ্ত হন।

সিংহ
আজ আপনার সাহায্য কারো বড় সমস্যার অবসান ঘটাবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। অফিসে নারী সহকর্মীদের সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলুন, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন।

কন্যা
ভেবেচিন্তে আজ অর্থ ব্যয় করুন, অন্যথায় আর্থিক সংকটে পড়তে পারেন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট হবেন। ব্যবসায় মোটামুটি লাভ হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা পার্টনারের সঙ্গে বিবাদে জড়াবেন না।

তুলা
বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে পারেন। মানসিকভাবে খুব ভালো বোধ করবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে এবং আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর কোনো কথা আপনার মনে আঘাত দিতে পারে।

বৃশ্চিক
জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। তবে খুব শিগগিরই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আজ খরচ বাড়বে। অফিসে সহকর্মীদের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করবেন না, অন্যথায় আপনি হতাশ হবেন। আপনার কাজগুলো নিজে করার চেষ্টা করুন।

ধনু
প্রিয়জনের বুদ্ধিতে আপনার কোনো বড় সমস্যার সমাধান হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি শারীরিক ও মানসিকভাবে খুব ভালো বোধ করবেন।

মকর
শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করার জন্য আজকের দিনটি শুভ। আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে আপনাকে ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাবার সঙ্গে আপনার মতভেদ হতে পারে।

কুম্ভ
বিয়ের ক্ষেত্রে আশানুরূপ ফল পেতে পারেন। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের প্রচেষ্টা আরও বাড়াতে হবে। কঠোর পরিশ্রম করলে শিগগিরই সফলতা পাবেন। ব্যাংক থেকে লোন নিয়ে থাকলে, আজ তার কিস্তি পরিশোধে সমস্যায় পড়তে পারেন।

মীন
আজ আপনি সব কাজ সময় মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়িতে যদি কোনো বিবাহযোগ্য সদস্য থাকে, তাহলে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাশিফল
লিংক সফলভাবে কপি হয়েছে!