[ লাইফস্টাইল ]
শীতে ত্বকচর্চায় ডাবের পানি ব্যবহার করবেন কেন?
ত্বকের উন্নতিতে ডাবের পানি-ছবি: সংগৃহীত
ডাবের পানি স্বাস্থ্যের বেশ উপকারী। তবে শুধু যে শরীর সুস্থ রাখে তা-ই নয়, সেই সঙ্গে চুল এবং ত্বকের যত্নেও সমান উপকারী এই পানি। বিশেষ করে শীতকালে ত্বক যত্নে রাখতে অবশ্যই ব্যবহার করতে পারেন এই পানীয়।
নিয়ম করে ডাবের পানি খাওয়ার স্বাস্থ্যগুণ রয়েছে বহু। শুধু খেলে হবে না, বাড়তি সুবিধা পেতে ত্বকে মাখতেও হবে ডাবের পানি। কিন্তু কীভাবে ব্যবহার করবেন তা জানা জরুরি।
১. শীতকালে এমনিতেই ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়। তবে শীতেও ত্বকের বসন্তের ছোঁয়া পেতে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন ডাবের পানি।
.png)
২. শীতেও কিন্তু ট্যান পড়ে ত্বকে। এমন পরিস্থিতিতে রোদে পোড়া ত্বকের উন্নতিতে ডাবের পানি দিয়ে মুখ ধুলে ভালো ফল পাবেন।
৩. ডাবের পানির মধ্যে ভিটামিন সি, বি, কে, জিংক, আয়োডিনের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে। এই উপাদানগুলো ত্বকের অকালবার্ধক্যে রোধ করে। প্রতিদিনের ত্বকের যত্নে ডাবের পানি ব্যবহার করলে মুখে বয়সের ছাপ পড়ে না। ত্বকের উজ্জ্বলতা বাড়তে থাকে।
ডেইলি-বাংলাদেশ/জোহরা
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!