ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ইফতারের রেসিপি: খেজুরের চকলেট

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:০৬, ৬ মার্চ ২০২৬
ইফতারের রেসিপি: খেজুরের চকলেট
ছবি: সংগৃহীত

চলছে সিয়াম সাধনার মাস রমজান। আর এ রমজানে সুপার ফুড খেজুরের সঙ্গে আমাদের সম্পর্ক আরো বেশি গভীর হয়ে যায়।

তো যাই হোক, এই রমজানে পরিচিত খেজুরকে আরো বেশি আকর্ষণীয় করে তোলা যায় চকলেটে মুড়িয়ে। চকলেটে মোড়ানো খেজুর শুধু স্বাদই বাড়ায় না, দেখাতেও আকর্ষণীয়; যা ইফতারের আয়োজনে ছোট-বড়কে সবাই পছন্দ করবে।

এবার আসুন জেনে নেওয়া যাক কীভাবে খেজুরের চকলেট তৈরি করবেন-

Advertisement

উপকরণ

১. খেজুর ১০টি
২. কাঠ বাদাম বা আমন্ড ১০টি
৩. ডার্ক চকলেট আধা কাপ
৪. পেস্তাবাদাম কুচি ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

> প্রথমে খেজুরের মাঝখানে লম্বালম্বি কেটে তার বিচি বের করে দিন। ভেতরের অংশে একটি করে বাদাম ভরে নিন। এরপর একটি বাটিতে ডার্ক চকলেট নিয়ে ডাবল বয়লার পদ্ধতিতে গলিয়ে নিন।

> বাদাম ভরা খেজুরগুলো গলানো চকলেটে ডুবিয়ে সম্পূর্ণভাবে কোট করুন। চকলেট কোট করা খেজুরগুলো বাটার পেপার বা ফয়েল পেপার বিছানো একটি ট্রেতে সাজিয়ে রাখুন। ওপরে বাদামের কুচি ছড়িয়ে দিয়ে দিন।

> শেষে ট্রেটি ফ্রিজে রাখুন ১৫ মিনিট অথবা চকলেট পুরোপুরি শক্ত না হওয়া পর্যন্ত। ইফতারের মজাদার ডেজার্ট হিসেবে পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!