ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ইফতার রেসিপি: সুস্বাদু ডালিমের শরবত

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:২০, ৭ মার্চ ২০২৬
ইফতার রেসিপি: সুস্বাদু ডালিমের শরবত
ছবি: সংগৃহীত

রোজার সময় ইফতারিতে বিভিন্ন ধরনের শরবত থাকে। তবে স্বাদ ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে অনেকেই ইফতারিতে ফলের শরবত রাখেন। তেমনই একটি অতি সুস্বাদু পানীয় ডালিমের শরবত। এটি সহজে তৈরি করা যায় এবং খেতেও বেশ সুস্বাদু। 

চলুন জেনে নেয়া যাক ডালিমের শরবত তৈরির সহজ রেসিপি।

উপকরণ

Advertisement
  • বেদানা- একটা
  • চিনি- ২ টেবিল চামচ
  • বিট লবন- ১/৪ চা চামচ
  • লেবুর রস- এক চা চামচ
  • পুদিনা পাতা- ৫টি
  • পানি- এক কাপ।   

প্রণালী

ডালিমের খোসা ছাড়িয়ে দানা বের করে নিন। দানাগুলো হাত দিয়ে চিপে রস বের করে নিন। এরপর চিনি, বিট লবন, লেবুর রস ও পানি নিয়ে শরবত তৈরি করুন। প্রয়োজনে হালকা ব্লেন্ড করেও নিত পারেন। বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল মজাদার ও শরীরের জন্য উপকারী ডালিমের শরবত।  

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!