ইফতারে ঠান্ডা ফালুদা খাওয়ার মজাই আলাদা। আর তা যদি হয় ঘরে তৈরি, তাহলে তো কথাই নেই! ছোট-বড় সবারই পছন্দের এক ডেজার্ট হলো ফালুদা। এটি স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। চাইলে খুব সহজেই কিন্তু ঘরে তৈরি করতে পারেন ফালুদা।
চলুন জেনে নেয়া যাক ফালুদা তৈরির সহজ রেসিপি-
উপকরণ
- দুধ- ২ কাপ
- পানি- সামান্য
- সাগু- আধা কাপ সেদ্ধ
- নুডলস- ১ কাপ
- চিনি- ১ কাপ
- কলা, আপেল, আঙুর, নাশপাতি কুচি করে কাটা- পরিমাণমতো
- ড্রাই ফ্রুটস- পরিমাণমতো
- ক্রিস্টাল জেলি- ১ টেবিল চামচ
- ভ্যানিলা আইসক্রিম- ২ টেবিল চামচ
- রুহ আফজা- ১ টেবিল চামচ।
প্রণালি
প্রথমে সসপ্যানে দুধ, পানি, সেদ্ধ সাগু, নুডুলস ও চিনি দিয়ে ভালোভাবে জ্বাল করে নিন। রান্না হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন।
এরপর একটি গ্লাসে কলা, আপেল আঙুর, নাশপাতি কুচি ও ফালুদা দিন। এবার ক্রিস্টাল জেলি, আঙুর, ভ্যানিলা আইসক্রিম, কিসমিস, বাদাম ও রুহ আফজা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ফালুদা।