ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ইফতারে বানাতে পারেন কাঁচা আমের শরবত 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭, ১৫ মার্চ ২০২৬
ইফতারে বানাতে পারেন কাঁচা আমের শরবত 
কাঁচা আমের শরবত। ছবি: সংগৃহীত

রোজায় ইফতারে রাখতে পারেন মৌসুমি ফল দিয়ে বানানো পদ, যা পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি সারা দিন শরীরকে রাখবে শীতল। এমন শরীর সতেজ করা একটি ইফতারের রেসিপি হলো কাঁচা আমের শরবত। 

চলুন জেনে নেয়া যাক কাঁচা আমের শরবত তৈরির সহজ রেসিপি।

উপকরণ

Advertisement
  • কাঁচা আম- দেড় কাপ
  • চিনি- ৪ টেবিল চামচ 
  • পুদিনা পাতাকুচি- এক টেবিল চামচ
  • কাঁচা মরিচ- ১টি
  • লেবুর রস- ২ টেবিল চামচ
  • লবণ- ১ চা–চামচ
  • বিটলবণ- হাফ চা–চামচ
  • জিরাগুঁড়া- সামান্য 
  • গোলমরিচের গুঁড়া- সমান্য।

প্রণালি

সবকিছু একটা ব্লেন্ডারে নিয়ে এক গ্লাস পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ভালোভাবে সব ব্লেন্ড হয়ে গেলে আরো দুই গ্লাস পানি মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখা দেওয়া যেতে পারে। তারপর ইফতারে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জোহরা
লিংক সফলভাবে কপি হয়েছে!