ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ঈদে বানাতে পারেন সুস্বাদু জালি কাবাব

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৮, ১৭ মার্চ ২০২৬
ঈদে বানাতে পারেন সুস্বাদু জালি কাবাব
জালি কাবাব। ছবি: সংগৃহীত

কাবাব খুবই সুস্বাদু একটি খাবার। এটি ছাড়া ঈদ কিংবা বিয়ের দাওয়াত অসম্পূর্ণ। তাই ঈদে অতিথি আপ্যায়নে বানাতে পারেন সুস্বাদু জালি কাবাব।  

চলুন জেনে নেয়া যাক জালি কাবাব তৈরির সহজ রেসিপি- 

উপকরণ

Advertisement
  • গরুর মাংসের কিমা- ৫০০ গ্রাম 
  • পাউরুটি- ২ স্লাইস
  • টমেটো সস- ২ টেবিল চামচ
  • পেঁপে বাটা- আধা চা-চামচ
  • পোস্তা দানা বাটা- ১ টেবিল চামচ
  • মরিচগুঁড়া- ১ চা-চামচ
  • পুদিনাপাতার কুচি- ১ চা-চামচ
  • লেবুর রস- ২ চা-চামচ
  • জয়ত্রীগুঁড়া- সিকি চা-চামচ
  • গোলমরিচের গুঁড়া- আধা চা-চামচ
  • এলাচ গুঁড়া- তিনটি
  • দারুচিনি গুঁড়া- এক টুকরা
  • লবঙ্গ গুঁড়া- ১টি
  • আদাবাটা- ১ চা-চামচ
  • ডিম- ২টি
  • ব্রেডক্রাম্ব- ১ কাপ
  • বেরেস্তা- ছয় টেবিল চামচ
  • রসুনবাটা- আধা চা-চামচ
  • কাঁচা মরিচ কুচি- দু–তিনটা
  • লবণ- পরিমাণমতো
  • তেল- ভাজার জন্য। 

প্রণালি

পাউরুটি পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। তেল, ডিম ও ব্রেডক্রাম্ব বাদে অন্য সব উপকরণ একত্রে মিশিয়ে ভালো করে মেখে নিন। মাংস আট ভাগ করুন। প্রতিটি ভাগ হাতের তালুতে ব্রেডক্রাম্বে গড়িয়ে ফেটানো ডিমে ডুবিয়ে ডুবো তেলে ছাড়ুন। 

তেলে ছাড়ার পর কাবাবের উভয় পিঠ ভাজার সময় আরো ডিম ছিটিয়ে দিন। ভাজা হয়ে গেলে তেল ছেঁকে উঠিয়ে কিচেন পেপারে রাখুন। এবার সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/জোহরা
লিংক সফলভাবে কপি হয়েছে!