ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

শেষ ইফতারে বানিয়ে ফেলুন ছানার রাবড়ি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৪২, ২০ মার্চ ২০২৬
শেষ ইফতারে বানিয়ে ফেলুন ছানার রাবড়ি
ছবি: সংগৃহীত

দেখতে দেখতে আজ চলতি বছরের ৩০ রমজান বা শেষ রমজান উপস্হিত হলো আমাদের মাঝে। দিনটিতে ইফতারের আয়োজনে খেজুরের পাশাপাশি ছানার রাবড়ি তৈরি করতে পারেন। যা ইফতারের টেবিলকে করে তুলেব আরো আকর্ষণীয় এবং সবাইকে মুগ্ধ করবে।

ছানার রাবড়ি বানানো খুবই সহজ। যা কম সময়েই ঘরে তৈরি করা যায়।

তো এবার আসুন জেনে নেওয়া যাক ছানার রাবড়ি তৈরি করবেন যেভাবে- 

Advertisement

> উপকরণ
১. ছানা ১ কাপ
২.দুধ ১ লিটার
৩. গুঁড়া দুধ ৪ টেবিল চামচ
৪. চিনি ১ কাপ
৫. এলাচের গুঁড়া ১ চিমটি
৬. কিশমিশ ২ টেবিল চামচ
৭. কাঠবাদাম গুঁড়া ২ টেবিল চামচ
৮. জাফরান সামান্য (ঐচ্ছিক)

> প্রণালী
প্রথমে ছানাকে হাতে ভালোভাবে মথে মিহি করে নিন। এরপর একটি ভারী তলার পাত্রে দুধ ফুটিয়ে নিন এবং আঁচ কমিয়ে দিন। দুধের ওপর জমে থাকা সর পাত্রের পাশে সরিয়ে রাখুন। দুধ কমে অর্ধেক হয়ে এলে তাতে চিনি, এলাচ গুঁড়া এবং জাফরান মিশিয়ে দিন। মিশ্রণটি কিছুক্ষণ জ্বাল দিয়ে হালকা নেড়ে নিন। এরপর ঘন দুধে মথানো ছানা ধীরে ধীরে মিশিয়ে নেড়ে রাখুন যতক্ষণ না সব উপাদান এক হয়ে আসে। সব মিশে গেলে কাঠবাদাম ও কিশমিশ দিয়ে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করুন। চাইলে জিলাপির সঙ্গে পরিবেশন করতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!